1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এসটিএসএস এর উপদেষ্টা ড. ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এসটিএসএস এর উপদেষ্টা ড. ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারি পাড়ায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সেবামূলক সংস্থা “সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র সম্মানিত উপদেষ্টা ড. ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান লিটন এর পক্ষ থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে সংস্থাটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা সহায়তা প্রদান করা হয়।

এদের মধ্যে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারী পাড়া’র মোজাম্মেল হক মোজাম বেপারীর পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা করেন এবং সরিষাবাড়ি উপজেলার ৬ নং ভাটারা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মো: মফিজ উদ্দিন, খুরশেদ এবং মো: আব্দুল হালিমকে নগদ আর্থিক সহযোগিতা প্রধান করা হয়েছে।

আর্থিক সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে আর্থিক অনুদান দেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা’র ভলেন্টিয়ার ও মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা’র ভলেন্টিয়ার ও গণমাধ্যম কর্মী আল বিল্লাল খান, মো: মাহবুবুর রহমান বেলাল, মোরাদ রাহিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।

সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম বলেন, “এই দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র সম্মানিত উপদেষ্টা কানাডিয়ান প্রবাসী ড. ইঞ্জিনিয়ার মো: হাফিজুর রহমান লিটন বরাবরের মতোই এলাকার অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাচ্ছে।”

মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন মুক্তা বলেন, “এই তাৎক্ষণিক সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ। আমরা ভবিষ্যতে পরিবারগুলোর জন্য টেকসই পুনর্বাসনের দিকেও নজর দেব।”

সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী খোরশেদ আলম বলেন, “অগ্নিকাণ্ডের পর থেকেই আমরা চেষ্টা করেছি দুর্গতদের পাশে দাঁড়াতে। “সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা” আর্থিক সহায়তা দিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

উল্লেখ্য, গত ২৩ জুন গভীর রাতে ছোনটিয়া বেপারি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ টি পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু এর মধ্যে একটি পরিবারের অটোরিকশা পুড়ে যায়। আগুনে কয়েকজন সদস্য আহতও হন। এরই মধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি