1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

আগামীর দিন হবে তারেক রহমানের বলেছেন ডক্টর নিলুফার চৌধুরী

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

আগামীর দিন হবে তারেক রহমানের বলেছেন ডক্টর নিলুফার চৌধুরী

 

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর নিলুফার চৌধুরী মনি বলেছেন, আগামীর দিন হবে তারেক রহমানের দিন। আগামীর দিন হবে জাতীয়তাবাদী দল বিএনপির দিন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। এখনো গণতন্ত্র ফেরেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

সোমবার (১৭ মার্চ ২০২৫) জামালপুর পৌর শহরের ১নং ওয়ার্ড আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. নিলুফার চৌধুরী মনি বলেন- গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনও ফেরেনি। মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের মোকাবেলা করতে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী দিনে দ্রুত গণতন্ত্র মুক্তি পাবে। আগামীর দিন হবে গণতন্ত্রের দিন, আগামীর দিন হবে বিএনপির দিন, আগামীর দিন হবে জনাব তারেক রহমানের দিন।

গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন ডক্টর নিলুফার চৌধুরী মনি প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস ফিরোজ মিয়া, সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপি’র নেতা মোস্তাফিজুর রহমান আরমানসহ অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি