
ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে স্টুডেন্ট ক্যাম্পেইন
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের (এসপিকে) আয়োজনে জাগো ফাউন্ডেশন এবং প্লান ইন্টারনেশনাল এর অর্থায়নে স্টুডেন্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
জামালপুরে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ শরিফপুরের শিক্ষার্থীদের নিয়ে ৫ নভেম্বর এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এম. এইচ. মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা’র জামালপুর এর সভাপতি মাহবুবুর রহমান মহাবত। প্রথমে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশনা শেষ অনুষ্ঠানটি উদ্বোধন করেন, ইউনাইটেড পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ রশিদুল ইসলাম খান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এসপিকের প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক। এসপিকে ইউথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী সহ ৬৫ জন ছাত্র-ছাত্রী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।