1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঈদ-উল-ফিতর-২০২৬ এর ঈদ উপহার

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

ইসলামপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঈদ-উল-ফিতর-২০২৬ এর ঈদ উপহার

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

রবিবার ও সোমবার ০৯ ও ১০ মার্চ ২০২৬ ইং তারিখে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত “ঈদ-উল-ফিতর উপহার-২০২৬” কার্যক্রম এর আওতায় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনয়নের ২০০ টি এবং সাপধরী ইউনিয়নের ২৬৬ টি সহ মোট ৪৬৬ টি অতিদরিদ্র পরিবারের মাঝে ভাউচারের মাধ্যমে ঈদ-উল-ফিতরের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারে চার হাজার টাকার মধ্যে ২৫০০/= টাকা স্বপ্ন সুপার শপ থেকে ভ্যালু ভাউচার (ভ্যাট ও ট্যাক্স ছাড়া), ১৫০০/= টাকা সাধারণ ভ্যালু ভাউচার (ভ্যাট ও ট্যাক্স সহ) প্রদান করা হয় । উক্ত ভাউচার দ্বারা নির্ধারিত স্বপ্ন সুপার শপ ও কাপড়ের দোকান হতে প্রতিটি পরিবার তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য ও কাপড় সমূহ ক্রয় করেন।

আয়োজকরা জানান প্রতি বছরের ন্যায় এ বছরেও দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতেই ইসলামিক রিলিফ বাংলাদেশ এ ধরনের মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে I

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর জাকির হোসেন, প্রকিউরম্যান্ট অফিসার জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম অফিসার তাহসিন আজিজ, সহকারী প্রকল্প কর্মকর্তা নওশীন আরা ফেরদৌসী এবং নুরুন নবী সোহাগ প্রমুখ।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কর্মকর্তা বলেন এই সহযোগিতা পৌঁছে যাচ্ছে সেইসব মানুষের কাছে, যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন—নারী-প্রধান পরিবার, শারীরিক প্রতিবন্ধী, বয়োজ্যেষ্ঠ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা এবং দুর্যোগকবলিত অতিদরিদ্র পরিবারগুলোর ভালোবাসা আর মমতায় গড়া এই ঈদ হোক সবার জন্য সমান আনন্দের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি