1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

ইসলামিক রিলিফ বাংলাদেশ ও টাস্কফোর্স জি এল এম কর্তৃক কোরবানীর মাংস বিতরণ 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

জামালপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ ও টাস্কফোর্স জি এল এম কর্তৃক কোরবানীর মাংস বিতরণ 

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতি ও শুক্রবার ২৮ ও ২৯ মে ২০২৬ ইং তারিখে ইসলামিক রিলিফ বাংলাদেশ ও টাস্কফোর্স জি এল এম কর্তৃক জামালপুর সদর উপজেলায় ১৪ টি গরু কোরবানীর মাধ্যমে ৪৯০ টি পরিবারের মাঝে ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ১ টি, অপরাজেয় বাংলাদেশ- ১ টি, বিকলাঙ্গ প্রতিবন্ধী সেবা সংস্থা-১ টি এবং বেকার সমাজ কল্যাণ সংস্থা (হিজড়া)- ১ টি গরু কুরবানী দেয়া হয়। এছাড়াও সদর উপজেলার শরীফপুর ইউনিয়নে ১০ টি গরু কুরবানীর মাধ্যমে ৩৫০ টি পরিবারের মাঝে ২ কেজি করে মাংস বিতরণ করা হয়।উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে অতি দরিদ্র, প্রতিবন্ধী, নারী প্রধান পরিবার, গর্ভবতী মায়েদের প্রাধান্য দেয়া হয় ।

ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত কোরবানী প্রোগ্রাম টি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য শরীফপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণকে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়, পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণও উক্ত সংস্থা কে ধন্যবাদ দেন। তারা এরকম কাজ আরও যাতে বাস্তবায়িত হয় সেই অনুরোধও ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ সায়ীদ, সহকারী প্রকল্প কর্মকর্তা নওশীন আরা ফেরদৌসী এবং আব্দুল হাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি