
জামালপুরের গোগীনাথপুরে এমপি এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার ১৯ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।
জামালপুর সদর উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মো: সুমন আহমেদের উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় এমপি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন প্রমুখ।
প্রধান অতিথি ঈদ সামগ্রী বিতরণকালে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপির প্রতিটি নেতাকর্মী সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছে এবং সবসময় থাকবে।
উক্ত আয়োজনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ প্রমুখ।