1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

কিভাবে চলে যায় গণমাধ্যম কর্মীদের ঈদ

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি -জামালপুর
  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

কিভাবে চলে যায় গণমাধ্যম কর্মীদের ঈদ

 

মোঃজাহাঈীর আলম জামালপুর
জেলা প্রতিনিধি

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ আল্লাহর পক্ষ থেকে অন্যতম এক নেয়ামত। যা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ির টানে ছুটতে থাকেন বেশিরভাগ মানুষ। তবে ঈদকে কেন্দ্র করে ‘আবেগকে’ পেছনে রেখে গণমাধ্যমকর্মীদের ভাবতে হয় ভিন্নভাবে; ছুটতে হয় খবরের পেছনে। যখন সব অফিস-আদালত বন্ধ তখনও কর্মব্যস্ত থাকে গণমাধ্যমগুলোর অফিস। এ সময়ে দায়িত্বে থাকা গণমাধ্যমকর্মীদের ব্যস্ততা অন্য সাধারণ সময়ের তুলনায় বেশি।

ঈদের আনন্দ, পরিবারের সমাবেশ, মিষ্টি হাসি আর উৎসবের আমেজ—সবকিছুই ঈদ ঘিরে মানুষের জীবনে বিশেষ রং ছড়ায়। কিন্তু ঈদের দিনে যখন সবাই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটায়, তখন গণমাধ্যমকর্মীরা তাদের দায়িত্ব পালন করতে অফিসে ব্যস্ত সময় পার করেন। ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার আর নোটবুক নিয়ে তাদের ঈদ কাটে সংবাদ লেখায়, পরিবেশনায়, অনুষ্ঠান প্রযোজনায় অথবা প্রিন্ট মিডিয়ার কাজে।

জাতীয় পত্রিকা ঈদের ছুটিতে তিন দিন প্রকাশিত হয় না। অবাধ তথ্য প্রবাহের যুগে এখন প্রায় প্রতিটি পত্রিকারই অনলাইন সংস্করণ রয়েছে। মুদ্রিত পত্রিকা প্রকাশ না হলেও প্রিন্ট মিডিয়ার অনলাইন ও ডিজিটাল মাধ্যম সক্রিয় থাকে তাই অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশনগুলোতে ঈদের দিনেও ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশন চলে। সংবাদকর্মী, ক্যামেরাপার্সন, এডিটর, প্রডিউসার, টেকনিশিয়ানসহ অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন না। সকাল থেকেই তাদের সংবাদ পরিবেশনে ব্যস্ত থাকতে হয়।

পরিবারের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ : যেসব গণমাধ্যমকর্মী অফিসে ডিউটি করেন, তাদের অনেকেই পরিবারের সঙ্গে ভিডিও কল বা ফোনে কথা বলেন। মায়ের আক্ষেপ, বাবা-ভাইয়ের অভিমান, সন্তানের কান্না—সবই তারা মেনে নেন দায়িত্বের তাগিদে। নিউজরুমে ঈদ উদযাপন : ছুটি না পাওয়ায় গণমাধ্যমকর্মীদের যেমন আক্ষেপ থাকে, তেমনি সুযোগ থাকে সহকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার। এ সময় নিউজরুম গুলো হয়ে ওঠে পরিবারের অংশ। তবে সেটাও পূর্ণ আনন্দ দেয় না, কারণ মন পড়ে থাকে বাড়িতে।
দায়িত্বই প্রধান, তবুও থাকে মন খারাপ : গণমাধ্যমকর্মীরা জানেন, তাদের কাজের মাধ্যমেই দেশবাসী ঈদের খবর, অনুষ্ঠান ও বিনোদন পেয়ে থাকেন। এই দায়িত্ববোধ গণমাধ্যমকর্মীদের অনুপ্রাণিত করে, কিন্তু তবুও ঈদের দিনে পরিবার থেকে দূরে থাকাটা কষ্টদায়ক। অনেকেই রাতের শিফট শেষে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন, কিন্তু তখন ঈদের মূল আনন্দ অনেকটাই ফুরিয়ে যায়। ঈদের আনন্দে যখন সবাই মগ্ন, তখন গণমাধ্যমকর্মীদের পরিবারগুলোও তাদের প্রিয়জনকে ঘরে পেতে চায়। গণমাধ্যম কর্মীরা চাইলেও পরিবারে সঙ্গে থাকতে পারেন না সংবাদ সংগ্রহ তথ্য সংগ্রহ সহ বিভিন্ন সময় পের করতে হয় গণমাধ্যম কর্মীদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি