1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৮ ডিসেম্বর-২০২৫ ইং তারিখ রোজ সোমবার বেলা ৩.০০ ঘটিকায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মৌসুমী খানম, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জামালপুর। তিনি তার বক্তব্যে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রমের উপর বিশদভাবে আলোচনা করেন।

উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, যুব সংগঠন তারকা সংঘের সভাপতি ও গণমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন মাহ্ফুজা রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প।

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জামালপুর জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি