
গ্রাম আদালত বিষয়ক সচেতনতা তৈরিতে অনুষ্ঠান
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪ মে-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ৩.০০ ঘটিকায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, জামালপুরের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক মৌসুমী খানম। তিনি তার বক্তব্যে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রমের উপর বিশদভাবে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল রাকিবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক তারকা সংঘের সভাপতি, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, জামালপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মঞ্জুরুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন মাহ্ফুজা রহমান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, যুব উন্নয়ন
অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়া, অংশীজনেরা উপস্থিত ছিলেন। জামালপুর জেলার জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা