1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

ছে‌লের দায়ের কোপে মা‌য়ের মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার

জাহাঈীর আলম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৫৯১ বার পড়া হয়েছে

ছে‌লের দায়ের কোপে মা‌য়ের মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার

জাহাঈীর আলম, জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে ছে‌লের ধারা‌লো দায়ের কো‌পে খুন হ‌লেন গর্ভধারিনী মা রাবিয়া খাতুন (৫৫)।

রবিবার (৩১ মার্চ) দুপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালীরচর মন্ডলপাড়ার সরকারপাড়া এ ঘটনা ঘটে। নিহত রাবিয়া খাতুন মৃত হযরত আলী দানবের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদের মায়ের সাথে স্ত্রী মিশি আক্তারের কথা কাটাকাটি হয়। পাশেই জাহিদ দা দিয়ে জাঙ্গলার কাজ করছিলো। বউ ও মায়ের সঙ্গে ঝগড়া দেখে জাহিদ দা দিয়ে তার মাকে মাথায় আঘাত করলে মা রাবিয়া খাতুন গুরুত্বর আহত হয়।এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন জানান,খবর পেয়েই দ্রুত ঘটনার স্থলে পুলিশ গিয়ে বাড়ী পাশের ভুট্টা ক্ষেত থেকে ছেলে জাহিদকে গ্রেফতার করা হয়েছে। যে দা দিয়ে মাকে আঘাত করা হয়েছে। সে দা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি