
ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অতিথিবৃন্দ ও উপস্থিতি
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাছুমা আরমিন মিতু।
তিনি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের সহধর্মিণী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফ (বিএসসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ হালিম চান,১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মন্ডল,
সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আতাউর রহমান অনিক, শ্রমিক দলের সভাপতি সোহেল রানাসহ যুবদল, ও ছাত্রদলের নেতৃবৃন্দরা।
দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী মোঃ কেরামত আলী।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বের ওপর আলোকপাত করেন।