1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরের ময়নার মোড়-পাকুল্ল্যা সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মামুন।

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

জামালপুরের ময়নার মোড়-পাকুল্ল্যা সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মামুন।

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল ময়নার মোড় হতে পাকুল্ল্যা সংযোগ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

৪ এপ্রিল-২০২৬ ইং তারিখ রোজ শনিবার দুপুর ১:০০ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

জানা গেছে, দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় হতে রশিদপুর ইউনিয়নের পাকুল্ল্যা ভাঙ্গনী ঘাট পর্যন্ত এই সড়কটি অত্র অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে কাঁদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম বিঘ্ন ঘটত।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমপি মহোদয়ের বিশেষ উদ্যোগে অবশেষে এই অবহেলিত রাস্তাটির পাকাকরণের কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুনের সাথে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট জামিল হাসান তাপস, আলহাজ্ব গাউসুল আজম শাহিন, সদস্য সচিব, জেলা কৃষক দল। আব্দুল হালিম চান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপি। সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম গোলাম মোস্তফা মুকুল, ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ছানোয়ার হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক জামাল মন্ডল, কাজী ফজলুল হক, আহ্বায়ক, দিগপাইত ইউনিয়ন যুবদল।
এছাড়া দিগপাইত ও রশিদপুর ইউনিয়ন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ওলামা দল ও কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পথে দেখে এলাকাবাসী সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ও এডভোকেট জামিল হাসান তাপস এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। স্থানীয়রা জানান, এই সড়কটি সম্পন্ন হলে যাতায়াতের পাশাপাশি অত্র অঞ্চলের কৃষি পণ্য পরিবহনেও আমূল পরিবর্তন আসবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি