1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহ উপজেলায় শীতার্ত মানুষের পাশে ব্র্যাক

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মেলান্দহ উপজেলায় দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, গর্ভবতী মা ও শিশুরদের মাঝে ব্র্যাক থেকে ২৮০টি কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে ইউডিএমটি ব্র্যাক মেলান্দহ উপজেলা কমিটি এবং মেলান্দহ উপজেলা প্রশাসনের সমন্বয়ে দূরমুঠ, নাংলা এবং মাহমুদপুর ইউনিয়নে দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও গর্ভবতী মা ও শিশুরদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা, মেলান্দহ উপজেলার ৪ নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, দূরমুঠ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বিলাশ সরকার, জামালপুর জেলা ব্র্যাকের জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, ব্র্যাকের স্টাফ ডেভেলপমেন্ট ইউনিটের জেলা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মেলান্দহ উপজেলার এলাকা ব্যবস্থাপক সনজিত সূত্রধর, মেলান্দহ শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম‌।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসক ও ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি