
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
এবারের প্রতিপাদ্য বিষয়: “পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত”
২৮ সেপ্টেম্বর রোজ রবিবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক হাসিনা বেগম মহোদয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস মহোদয়।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দীন, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী মো: জাহাঙ্গীর সেলিম, টিআইবি’র সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো: আরিফ হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো: ফজলে এলাহী মাকাম, ব্র্যাক জামালপুর জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।