1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৫

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জামালপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৫

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:

২৬ ফেব্রুয়ারী-২০২৫ ইং তারিখ রোজ বুধবার সকাল ৯ ঘটিকায় জামালপুর সদর উপজেলায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন যে সরকার জনগোষ্ঠীদের লাভের চিন্তা করে এই ক্ষুদ্রঋণ গুলো উপজেলা পর্যায়ে দিয়ে থাকেন। সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ের বিষয় এ আদায়ের কৌশল নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

প্রশিক্ষনের রিসোর্স পার্সন হিসেবে ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয় এর সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো: আতিক, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক

উক্ত অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে ছিলেন জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন।

কোর্স সমন্বয়ক হিসেবে ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী সমাজসেবা অফিসার মদন গোপাল পাল।

আরো উপস্থিত ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী, গ্রাম কমিটির সভাপতি, মাতৃ কেন্দ্রের সম্পাদিকা, প্রতিবন্ধী ঋণ গ্রহিতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনে: উপজেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর সদর, জামালপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি