1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি

Reporter Name
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

জামালপুরে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি

 

জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রতিনিধি।

দ্রব্যমূল্যর সীমাহীন উর্ধগতি,দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ ১দফা দাবী আদায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এর দিকনির্দেশনায় জামালপুর জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টার দিকে স্থানীয় শহরের সকাল বাজারের সামনে থেকে এক বিশাল কালো পতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ কালো পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করেন জামালপুর জেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ।

জেলা বিএনপির সহ- সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য মোশারফ হোসেন খানের সঞ্চালনায় কালো পতাকা মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহাম্মেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুর রশিদ,জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, জেলা যুবদল নেতা খাইরুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান কায়সার, জাকির হোসেন জনি, শাহাদত হোসেন সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।

এছাড়াও শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন,বিএনপি নেতা আব্দুর রহমান,জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সদস্য আব্দুল কাদের জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আনোয়ার মোজাহিদ কাঞ্চন,যুবনেতা আমিনুল ইসলাম,শহর যুবদলের সদস্য মোকসেদ আলী মাসুম, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাাদক নয়ন সরকার,রাশেদ হোসেন কালু,ছাত্র নেতা মোঃ ফিরোজ্জামান বাবু,মানিক মিয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা সংগ্রামী দলের সাবেক সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, যুবনেতা গোলাম রব্বানী জনি,তরুণ দলের সাবেক সভাপতি আবু সাঈদ রয়েল, রিগ্যান, সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি