1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে গণতন্ত্র মঞ্চের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

জামালপুরে গণতন্ত্র মঞ্চের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিনিধি

জামালপুরে দখলদারমুক্ত চাঁদাবাজমুক্ত সুস্থ রাজনীতির জামালপুর গড়তে ভাসানী জনশক্তি পার্টি ঘোষিত ও গণতন্ত্র মঞ্চ মনোনীত জামালপুর সদর ৫ আসনে এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছ।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের সকাল বাজারস্থ গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে সভার আয়োজন করা হয়। এতে ভাসানী জনশক্তি পার্টির জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন ৭১’ র মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ সালের ছাত্রজনতার অভ্যুত্থানের আকঙ্খা পূরণে টেকসই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী দিনে আপনারা আমাকে সমর্থন দিন। সন্ত্রাসমুক্ত, দখলদারমুক্ত ও চাঁদাবাজমুক্ত জামালপুর গড়তে ইনশাআল্লাহ আমি সর্বদাই আপনাদের পাশে থাকতে চাই।জেএসডি জামালপুর জেলা শাখার সাধারন সম্পাদক এড.তাজ উদ্দিনের পরিচালনায় সভায় অংশ নেন,জেএস’ডি জামালপুর জেলা শাখার সভাপতি ও জামালপুর ৪ (সরিষাবাড়ি) আসনে গণতন্ত্র মঞ্চের মনোনীত প্রার্থী  শিক্ষাবিদ মো.আমির উদ্দিন।তিনি সরিষাবাড়ি আসনের সর্বস্তরের ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি