1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে জাতীয় যুব ফোরাম NYF এর উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

জামালপুরে জাতীয় যুব ফোরাম NYF এর উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর ভিক্টর একাডেমী আজাদ ডাক্তার মোরে অবস্থিত ভিক্টর একাডেমীর অফিস কার্যালয়ে ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে জাতীয় যুব ফোরাম (NYF) জামালপুর জেলা শাখার সভাপতি খন্দকার আহদুল্লা জনী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিায়জ আহমেদ নেতৃত্বে ৩৫ জন অসহায় ও দুস্থ মায়েদের পাশে দাঁড়িয়েছে জাতীয় যুব ফোরাম (NYF)।

জাতীয় যুব ফোরামের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক ‘সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।

জামালপুরে হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় যুব ফোরাম (NYF)।

জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় যুব ফোরাম জামালপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রায় ৩৫ জনেরও বেশি অসহায় মানুষের হাতে উষ্ণ বস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর্তমানবতার সেবায় জাতীয় যুব ফোরামের এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় যুব ফোরাম ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক মোঃ খোরশেদ আলম মহোদয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি