1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রভাষকের মৃত্যু

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি -জামালপুর
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩৫ বার পড়া হয়েছে

জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রভাষকের মৃত্যু

 

জাহাঙ্গীর আলম জামালপুরঃ

আজ সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরুজ মিয়া জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। তিনি কামাল খান হাট আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান শাখার প্রভাষক।

স্থানীয়রা জানান- নিহত ফিরুজ মিয়া কলেজ শেষে মোটরসাইকেলে বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে আসলে সার ভর্তি ট্রাকের সাথে  তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ফিরুজ মিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সে সময় মোটরসাইকেলে থাকা তার আরেক সহকর্মীকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে জানান- ঘটনা শুনার সাথেই আমরা ঘটনাস্থলে আসি। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যায়। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি