
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
শনিবার ১৪ মার্চ ২০২৬, জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান জামালপুর সদর-৫ আসনের সম্মানিত সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন জামালপুরের সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ জামালপুর। সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, সদর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ উপজেলা ও জেলার অন্যান্য কর্মকর্তাগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় এই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে।