
জামালপুরে দোস্ত এইডের ১০০ হুইল চেয়ার বিতরন
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
জামালপুর সদর উপজেলায় ১৯ নভেম্বর-২০২৫ ইং তারিখ রোজ বুধবার দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৩০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জীবনযাত্রা সহজ করতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর, পিআরও মুজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়া, মিডিয়া অফিসার সাজু মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।
উপজেলায় ১০০টি হুইলচেয়ার বিতরণ প্রকল্পের অংশ হিসেবে গত মাসে জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে ৭০টি হুইলচেয়ার প্রদান করা হয়েছিল। আজকের কার্যক্রমের মাধ্যমে আরও ৩০টি হুইলচেয়ার বিতরণ করা হলো, যা প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করেছে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আশা করে, এ উদ্যোগ স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের স্বাধীনতা বৃদ্ধি, শিক্ষায় অংশগ্রহণ, স্বাস্থ্যসেবা গ্রহণ এবং স্বাভাবিক জীবনে সম্পৃক্ত হতে নতুন সুযোগ তৈরি করবে। সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এবং সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।