1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে ধর্মীয় নেতাদের নিয়ে ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

জামালপুরে ধর্মীয় নেতাদের নিয়ে ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদরে ধর্মীয় নেতাদের (Faith Leaders) অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘মেনকেয়ার ফলো-আপ সেশন’ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশন কালচারাল সেন্টারের হল রুমে এই সেশনের উদ্বোধন করা হয়। এই কর্মসূচি আগামীকাল ০৮ এপ্রিল পর্যন্ত চলবে।
অস্ট্রেলিয়ান সরকারের (ANCP) অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের ‘GEnder incluSive Market systems for Improved Nutrition (GESMIN)’ জেসমিন প্রকল্পের আওতায় এই সেশনটি বাস্তবায়িত হচ্ছে।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ সেশনে জামালপুর সদরের আজ ৩০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করছেন। এতে গৃহস্থালি কাজে পুরুষের অংশগ্রহণ বৃদ্ধি, পারিবারিক সিদ্ধান্তে নারীর ভূমিকা নিশ্চিতকরণ, পুষ্টি সচেতনতা এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের মতো পাঁচটি মূল বার্তার চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। সেশনটি পরিচালনা করছেন জেসমিন প্রকল্পের জেন্ডার অফিসার মোছা: ছাদেকা বেগম।

উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (UNO), জনাব নাজনীন আখতার, ইমাম ও ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন “আপনারা সামাজিক সমস্যা সমাধানে কোনো সহযোগিতা চাইলে আমাদের বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান, আমরা আপনাদের পাশে থাকব। শিশুশ্রম, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে আমরা প্রথমে সচেতন করব, তবে সচেতনতায় কাজ না হলে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই নারী ও শিশু নির্যাতন সহ্য করা হবে না।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডেপুটি ডিরেক্টর, ইসলামিক ফাউন্ডেশন মোহাম্মদ আলী জিন্নাহ, জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জী, জেন্ডার স্পেশালিস্ট মো. শফিকুর রহমান এবং জামালপুর সদর উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম।

বক্তারা জানান, ধর্মীয় নেতারা সমাজের শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাদের মাধ্যমে পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং জেন্ডার সমতার বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই এই সেশনের মূল লক্ষ্য।

উক্ত মেনকেয়ার ফলোআপ সেশন পরিচালনায় আরো সহযোগিতা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা, হুমায়ুন কবির, সাজেদা আক্তার ও জেসমিন আক্তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি