1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের ফৌজদারি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার নাজনীন আখতার।

সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শরীফ আব্দুল বাসেত জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর সদর উপজেলার প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম আমরা শুরু করেছি। দুধ প্রতি লিটার ৭০ টাকা, ডিম প্রতি পিস ৭.৫০ টাকা এবং ড্রেসড ব্রয়লার ২৪০ টাকা কেজিতে ক্রেতারা ক্রয় করতে পারবেন।

তিনি আরও জানান, জামালপুর সদর উপজেলার ৭ টি পয়েন্টে প্রতিদিন বিকেল ৩ টা থেকে ৪ টার মধ্যে এ কার্যক্রম চলমান থাকবে। চলবে শেষ রমজান পর্যন্ত।

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, সদর উপজেলা প্রশাসন ও উপজেলা  প্রাণিসম্পদ বিভাগের এ মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ রমজানে সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে এমনটাই প্রত্যাশা করেন।

উদ্বোধনী দিনে ফৌজদারি মোড় এবং হাইস্কুল মোড় এ দুটো পয়েন্ট পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শরীফ আব্দুল বাসেত প্রমুখ।

সবাইকে প্রতিদিন নির্ধারিত স্থানে এসে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি