1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে প্রতিবন্ধী শাহীনকে দেওয়া হলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

জামালপুরে প্রতিবন্ধী শাহীনকে দেওয়া হলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের প্রতিবন্ধী শাহীন জীবনজীবিকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী শাহীনকে ক্রয় করে দেওয়া হয় একটি অটোরিক্সা। বুধবার উপজেলা প্রশাসনের এই উপহার শাহীনের হাতে তুলে দেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী। এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, এসপিকে এর নির্বাহী পরিচালক মো: এনামুল হক প্রমুখ। অটোরিক্সা উপহার পেয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রতিবন্ধী শাহীন বলেন, এই অটোরিক্সা আমাদের জীবন সংগ্রামকে লাঘব করবে এবং অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে সহায়তা করবে। আমরা ইউএনও’র জন্য দোয়া করি। তিনি আরো ভালো কাজ করে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী মহোদয় বলেন, অসহায় প্রতিবন্ধী শাহীনের বিষয়টি জানতে পেরে সমাজসেবা ও বিভিন্ন এনজিও’র মাধ্যমে তার কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে একটি অটোরিক্সা ক্রয় করে দেওয়া হয়। আশা করি এর মাধ্যমে সে সাবলম্বী হতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি