1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে প্রাতিষ্ঠানিক গনশুনানি সভা অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

জামালপুরে প্রাতিষ্ঠানিক গনশুনানি সভা অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয় এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে প্রাতিষ্ঠানিক গনশুনানিএ উপলক্ষে ১১.১২.২০২৪ ইং তারিখ রোজ বুধবার বেলা ৪.০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসের অফিসার সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন।

সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: রোকোনুল ইসলাম, জামালপুর সদর উপজেলার সুযোগ্য সমাজ সেবা অফিসার মো: শাহাদৎ হোসেন, উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সানজিদা হোসেন প্রাপ্তি, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা, সূর্য তোরন সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি, কেন্দ্রীয় বাস টার্মিনাল জামালপুর জেলার সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন শুভ, ৩ নং লক্ষ্মীরচর ইউনিয়নের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান, সিডিডি অফিসের প্রকল্প সমন্বয়কারী, কৃষ্ণকান্ত রায় প্রমুখ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামালপুর জেলা লিগ্যাল এইড এর সিনিয়র সহকারি জজ মোহাম্মদ আল মামুন প্রতিবন্ধিদের পাশাপাশি সর্বস্তরের আর্থীকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীরদেরকে লিগ্যালী কাজে আইনী সহায়তা দেয়ার জন্য সবসময় তার দরজা খোলা আছে এবং থাকবে বলে তিনি জানান।

এ ছাড়াও তিনি বিগত দুই বছরে অসহায় বিচার প্রার্থিদের লিগ্যাল এইডের মাধ্যমে চার কোটি টাকা আদায় করে দিয়েছেন বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি