1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে শহরের সফির মিয়া বাজারস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে ওলামা দল জামারপুর জেলা শাখার  আহ্বায়ক মাওলানা গোলাম রব্বানি’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামকে তাদের দলীয় সম্পত্তি মনে করে এবং ইসলামের ভুল ব্যখ্যাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল করতে চায়। অনুষ্ঠানে জামালপুর জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদি’র সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ওলামা দলের সম্মানিত সদস্য কাজী মশিউর রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলাা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তামালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি