1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস-২০২৫ অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

জামালপুরে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস-২০২৫ অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২৫ ইং তারিখ রোজ সোমবার জামালপুরে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম।

প্রোগ্রাম সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জামালপুর এর জেসমিন প্রকল্পের কর্মকর্তা মনির হোসেন ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্যামল কুমার দাস, নুরী ই জান্নাত, কওনান মুরসালিন, সাদেকা বেগম প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জামালপুর এর জেসমিন প্রকল্পের কর্মকর্তা মনির হোসেন ভূঁইয়া বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস ২০২৫-এ খাদ্য নিরাপত্তা বিজ্ঞানের কার্যকরী রূপ নিয়ে বিশদভাবে আলোচনা করেন তিনি আরো বলেন যে এর মূল বিষয় হবে খাদ্য উৎপাদন থেকে শুরু করে বিতরণ এবং ভোগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় সঠিক মানের ব্যবহার, প্রক্রিয়াকরণের সময় দূষণ রোধ, নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত খাদ্য পণ্যের গুণগত মান বজায় রাখা।

খাদ্য নিরাপত্তা বিজ্ঞানের কার্যকরী রূপের আলোচনায় যে বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পাবে সে বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন।

খাদ্য উৎপাদন, কৃষিতে নিরাপদ কীটনাশক ও সার ব্যবহার করা, যা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়।

মাটি ও জলের গুণমান বজায় রাখা, যা খাদ্যের গুণমানকে প্রভাবিত করে।

খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা, যা খাদ্য দূষণ রোধ করতে সাহায্য করবে। খাদ্য সংরক্ষণে সঠিক তাপমাত্রা এবং পদ্ধতি অবলম্বন করা, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে দেবে।পরিবহন ও বিতরণ,নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, যা খাদ্যকে বাহ্যিক দূষণ থেকে রক্ষা করবে।

খাদ্য বিতরণের সময় তাপমাত্রা এবং অন্যান্য পরিবেশগত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। উপভোক্তা শিক্ষা, ভোক্তাদের খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতন করা, যাতে তারা নিরাপদ খাদ্য নির্বাচন করতে পারে।

খাদ্য সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে তাদের অবগত করা। এছাড়াও, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কঠোর নজরদারি ও নীতিমালা প্রণয়ন করা উচিত। খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা উন্নত করা যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি