1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত

 

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২৫ ইং তারিখ রোজ বুধবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফৌজদারী মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালী এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, জামালপুর জেলার সিভিল সার্জন, ডাঃ মোহাম্মদ আজিজুল হক প্রমুখ।

এছাড়াও উপস্হিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক, এ.কে.এম সামিউল আলম কুরসি, জামালপুর সেন্ট্রাল হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান বাপ্পি, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা’র শাহিনুর ইসলাম, আল বিল্লাল খান, আতিকুর রহমান তালুকদার, আলী ন্যাচারাল মিলস এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো: সোলাইমান হোসেন, জামালপুর সিটি প্রেস ক্লাব এর সভাপতি সৈয়দ মনিরুল হক নবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: এমদাদুল হক মিলনসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এবারের বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এর প্রতিপাদ্য-‘প্লাস্টিক দূষণ আর নয়’; স্লোগান- ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’।

আয়োজনে: জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি