1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে ব্রহ্মপুত্র নদী থেকে তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার

জাহাঙ্গীর আলম জামালপুর-
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

জামালপুরে ব্রহ্মপুত্র নদী থেকে তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার

 

জাহাঙ্গীর আলম জামালপুর-২৯ডিসেম্বর২০২৪

জামালপুর ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে তিন শীক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দেড় ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে তিন জনের মরদেহ উদ্ধার করে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে গোসল করতে নেমে তিন জন নিখোঁজ হয় পরে বিকাল সাড়ে চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পৌর শহরের ছুনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া তিন জন হলেন, আমজাদ মিয়ার ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে মোঃ রুশমান (১৭) ও ফরিদের ছেলে আফিফ (১৫) তিন জন শহরের ছনকান্দা গ্রামে একই এলাকার বাসিন্দা।
নিহতের স্বজন ও ফায়ারসার্ভিস জানায়, নিহত তিনজন সহ তারা মামাতো ফুপাতো ছয়-সাত জন ভাইয়েরা মিলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। বাকিরা সবাই গোসল শেষ উঠে আসে কিন্তু তিনজন ডুবে নিখোঁজ হয়ে যায়। নিহত রুশমান ঢাকায় একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়াশোনা করেন। তিনি ঢাকা থেকে জামালপুর ছোনকান্দা নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিহত রুশমান ও তাদের মামাতো ভাই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রাহী ও একই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আফিফ। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস ডুবুরি দল ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা অভিযান পরিচালনা করে দুইজনকে পানির নিচ থেকে উদ্ধার ৪০ মিনিট পর আরেকজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল।

পরিচালনা করে পরপর তিনটি লাশ উদ্ধার করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিকুর রহামান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের চৌকস ডুবিরি দলকে পানিতে নামায়। তারপর তারা পরপর তিনটি লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার শহীদ জাহান পিংকি ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, এই তিন জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি