1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

জামালপুরে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার আয়োজন করা হয়।
“স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলায় জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, এডিসি রাজস্ব সুমী আক্তার, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।

জামালপুর সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

“স্মার্ট ভূমি সেবা, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর এবং ডিজিটাল খতিয়ানের মাধ্যমে ভূমি সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই মেলা সাধারণ মানুষকে কোনো প্রকার হয়রানি ছাড়া আধুনিক সেবা পেতে সাহায্য করবে বলে জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন
স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সকল নেতৃবৃন্দ।

পরিশেষে অতিথিগণ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি