1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

জামালপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে অসহায় ও এতিম শিশুদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে জামালপুরে অসহায় ও এতিম শিশুদের অংশগ্রহণে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জামালপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে ধর্মীয় ও মানবিক পরিবেশে শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করেন অতিথিরা।

রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের মধুপুর রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায় ও এতিম শিশুদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি ও মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ জামিল হাসান তাপস। তিনি বলেন, সমাজের অবহেলিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের এগিয়ে আসা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মকবুল হোসেন এর প্রতিনিধি হিসেবে এস আই মোঃ মঞ্জুরুল হক , দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও গনমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মুক্তা।

সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য এস.এম জুয়েল রানা।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও এতিম শিশুদের সঙ্গে ইফতার ভাগাভাগি করা শুধু একটি সামাজিক কাজ নয়, এটি মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, এতিম ও অসহায় শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

পরিশেষে, দিগপাইত বনিক সমিতির অফিসে ব্যবসায়ীক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়। সবাই যার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি