1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুরে ৭ দিনব্যাপী ‘গরুমোটা তাজা করণ’ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জামালপুরে ৭ দিনব্যাপী ‘গরুমোটা তাজা করণ’ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

কর্ম প্রত্যাশী যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে জামালপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৭ দিনব্যাপী ‘গরুমোটা তাজা করণ বিষয়ক’ অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। ‘প্রশিক্ষণ নিন আত্মকর্মী হোন’ স্লোগানকে সামনে রেখে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
আজ রবিবার ২৩ নভেম্বর ২০২৫ সকালে ১১ টায় এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে পারপাড়া উন্নয়ন দলের মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। উদ্বোধন ও আলোচকবৃন্দ
উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সৈয়দ কালাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, জামালপুর সদর, জামালপুর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতন মিয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার, জামালপুর সদর, জামালপুর।
রেজাউল করিম, ক্যাশিয়ার, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর সদর।
মোঃ আব্দুল ওয়াহাব, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
মোহাম্মদ এনামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বেকার যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য যুব উন্নয়ন অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে। এই অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে যুবরা গবাদি পশুর স্বাস্থ্যসম্মত উপায়ে মোটাতাজাকরণ সম্পর্কে জ্ঞান লাভ করবে এবং তা কাজে লাগিয়ে নিজেরা আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারবে।প্রশিক্ষণের লক্ষ্য
এই ৭ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের মূল লক্ষ্য হলো:
যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা।
গরু মোটাতাজাকরণের বৈজ্ঞানিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা প্রদান করা।
প্রশিক্ষণ শেষে যুবদের নিজস্ব উদ্যোগে গরুর খামার স্থাপনে সহায়তা করা।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ নিয়ে সফল আত্মকর্মী হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি