
জামালপুর অর্থনৈতিক অঞ্চল মেইন গেটের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত-৪, আহত-৫
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
জামালপুর-টাঙ্গাইল মহা-সড়কের দিগপাইত জামালপুর অর্থনৈতিক অঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় মাষ্টার্স পরীক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। গুরুত্ব আহত হয়েছে শিশুসহ ৫ জন। ঘটনাটি সোমবার দুপুরে জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এলাকায় ঘটেছে।নিহতরা হলেন, সরিষাবাড়ি উপজেলার আরিফা আক্তার (২২) একই উপজেলার সামছ উদ্দিনের মাষ্টার্স পরীক্ষার্থী কণ্যা সুমাইয়া সিথি (২২), আরেকজন একই উপজেলার শানাকৈর এলাকার হায়দার আলীর মাষ্টার্স পরীক্ষার্থী পুত্র রাশেদুজ্জামান ওরফে রাশেদ (২২) অপরজন জামালপুর সদর উপজেলা তিতপল্লা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত. ময়েজ উদ্দিনের কৃষক ছেলে চাঁন মিয়া (৬২)। পুলিশ সুত্র জানায়, সোমবার দুপুর ১২ ঘটিকায় যাত্রাবাহী একটি ইজি বাইক দিগপাইত উপশহর থেকে জামালপুরের দিকে ছেড়ে আসে।পরে দিগপাইতের জামালপুর অর্থনৈতিক অঞ্চল (ইজেড) এলাকায় ইজিবাইকটি পৌছাল বিপরীত দিক থেকে আসা একটি কভার্ট ভ্যান এসে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ঘটনা স্থলেই মাষ্টার্স পরীক্ষার্থী রাশেদুজ্জামান নিহত হন। পরে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার পথে মাস্টার্স পরীক্ষার্থী সুমাইয়া সিথি, আরিফা আক্তার এবং কৃষক চাঁন মিয়ার মুত্যু হয়। নিহত চান মিয়ার ভাতিজা রাজমিস্ত্রি ছানোয়ার হোসেন বলেন,আমার চাচাসহ চাচী সোমবার সকালে সরিষাবাড়িতে ডাক্তার দেখিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব, নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম।
এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অন্যান্যদের আরো মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি ও গণমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম তিনি বলেন, আমাদের এই জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেটের সামনের দুই পাশে স্পিড ব্রেকার দেওয়াটা জনগুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার টিম, স্থানীয় প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।