1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর ইপিজেড গেটের সামনে রাস্তার দুপাশে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

জামালপুর ইপিজেড গেটের সামনে রাস্তার দুপাশে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদরের টাঙ্গাইল- জামালপুর মহাসড়কের দিগপাইতের আদর্শ বটতলায় গেটের সামনে রাস্তার দুপাশে দুটি স্পিড ব্রেকার নির্মাণ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
২৯ অক্টোবর বুধবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম চাঁনু মেম্বার, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস আলী আকন্দ, দিগপাইতের ইউপি প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন,
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মুক্তা, দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সহ অন্যান্য বক্তারা বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের মূল গেটের সামনে গত ২৬ অক্টোবর একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ ৫ জন নিহত হয়েছেন এবং এই ইপিজেডের ভিতরে প্রতিদিন প্রায় দুই শতাধিক গাড়ী প্রবেশ করে এবং বাহির হয়। এটি ব্যস্ততম এলাকা তাই তারা অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তার দুপাশে দুটি স্পিড ব্রেকার নির্মাণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

 

স্থানীয় এলাকাবাসী মানববন্ধন শেষে ১০ মিনিট রাস্তা অপরোধ করে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি