1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নব-নির্বাচিত এমপির মত-বিনিময় সভা

জাহাঈীর আলম, জামালপুর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭৪ বার পড়া হয়েছে

জামালপুর এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নব-নির্বাচিত এমপির মত-বিনিময় সভা

 

জাহাঈীর আলম, জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলা পর্যায়ের সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. শফিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থীদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে। কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সেইদিকে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষকরাই পারে একটা জাতিকে ভালো কিছু উপহার দিতে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হালিমা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি