
জামালপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক এর সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
বুধবার ১৯ নভেম্বর-২০২৫ জেলা প্রশাসকের কার্যালয়ে জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে নবাগত জেলা প্রশাসক মহোদয় জামালপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর মোরশেদা খাতুন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর ইয়াহিয়া আল মামুন সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।