1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর তুলশীপুর বাজারে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

জামালপুর তুলশীপুর বাজারে
বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের তুলশীপুর বাজারে মাদক, চোরাচালান, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে- মানুষের মাঝে সচেতনতা মুলক সেমিনারের মাধ্যমে অপরাধ কমে আসবে বলে ধারণা করেছেন স্থানীয় এলাকাবাসী ধারাবাহিকতায়
বুধবার ২২ শে জানুয়ারী-২০২৫
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: লুৎফর রহমান এর আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।

বিট পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, ১৫ নং রশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো: আজহারুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ বাবুল আক্তার প্রমুখ।

উক্ত সমাবেশ সঞ্চানালয়ে ছিলেন নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ লুৎফর রহমান।

ইউপি সদস্যগন, অত্র ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে বক্তারা মাদক, চোরাচালান, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, মানব পাচার, বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সাধারণ জনতা পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন৷

উক্ত সমাবেশে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ লুৎফর রহমান তার বক্তব্যে বলেন আমার এ অঞ্চলে অপরাধ নির্মূলে যথেষ্ট ভূমিকা রাখার জন্য জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় এর দিকনির্দেশনায় সকল ধরনের অপরাধ দমনে ভূমিকা রাখবেন আমাদের পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি