1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর সদরে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়রন রিমোভার ফিল্টার বিতরন

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

জামালপুর সদরে ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়রন রিমোভার ফিল্টার বিতরন

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারী-২০২৬ ইং তারিখ রোজ বুধবার, ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত সেফ-ওয়াশ প্রকল্পের আওতায় ৬টি ডিপসেট পাম্পের ৬০টি পরিবারের মাঝে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে আয়রন রিমোভার ফিল্টার বিতরন করা হয়‌

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।

এছাড়াও উপস্থিত ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রিডিরেক্টর তালহা জামাল, প্রোগ্রাম ম্যানেজার মোঃ শামছুজ্জামান, প্রোগ্রাম এসিস্ট্যান্ট সৈয়দা খাদিজাতুল মীম।

অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন সেফওয়াশ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ সায়ীদ।

ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সেফ- ওয়াশ প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য শরিফপুর ইউনিয়নর সর্বস্তরের জনগণ উক্ত সংস্থা কে ধন্যবাদ দেন। তারা এরকম কাজ আরও যাতে বাস্তবায়িত হয় সেই অনুরোধও ব্যক্ত করেন।

উল্লেখ্য যে উক্ত ইউনিয়নে ইসলামিক রিলিফ কর্তৃক বিনা মূল্যে মোট ৫০ টি গভীর নলকূপ ও ১১৫টি স্বাস্থ্য সম্মত টয়লেট এর কাজ সম্পন্ন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের জনগণ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, জামালপুরের সহকারী প্রকল্প কর্মকর্তা নওশীন আরা ফেরদৌসী, মোস্তাক আহমেদ এবং একাউন্টস এন্ড অ্যাডমিন করিম ফকির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি