1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর সদরে জেসমিন প্রকল্পের উদ্যোগে মালচিং পদ্বতিতে মরিচ চাষ প্রদর্শন মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

জামালপুর সদরে জেসমিন প্রকল্পের উদ্যোগে মালচিং পদ্বতিতে মরিচ চাষ প্রদর্শন মাঠ দিবস-২০২৬ অনুষ্ঠিত

খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উৎপাদক দলের সদস্য শ্যামলী বেগমের বাড়িতে উৎপাদক দলের অংশগ্রহণে জীবনমান উন্নয়ন উন্নয়নে ১৮ ফেব্রুয়ারি-২০২৬ রোজ বুধবার উৎপাদক দলের অংশগ্রহণে মাঠ দিবস-২০২৬ ক্লাইমেট স্মার্ট কৃষি মালচিং পদ্ধতিতে মরিচ চাষের ফলাফল প্রদর্শন করা হয় এবং তাদেরকে মালচিং পদ্ধতিতে বিভিন্ন সবজী চাষে উৎসাহিত করতে কাজ করছে অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (এএনসিপি) অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর ‘জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (জেসমিন)’ প্রকল্প।
উক্ত সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উৎপাদক দলের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ GESMIN প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার- নূর-ই-জান্নাত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বকুল নাহার ও মো: হাবিল উদ্দিন শাহবাজপুর ইউনিয়ন‌ পরিষদের
প্যানেল চেয়ারম্যান মো: লুৎফর রহমান, ইউপি সদস্য মারফত আলী, GESMIN প্রকল্পের এগ্রিকালচার স্পেশালিস্ট – পরিমল সরকার, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম‌।

উপস্থিত বক্তারা বলেন, ২০২৬ সালে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির আওতায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষ লাভজনক প্রমাণিত হয়েছে। এটি সেচ সাশ্রয়ী, মাটির স্বাস্থ্য রক্ষা করে, এবং আগাছা ও রোগবালাই কমিয়ে ফলন বৃদ্ধি করে। জামালপুর সদর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলে আয়োজিত মাঠ দিবসে এই পদ্ধতিটি পানি ও সার সাশ্রয়ী হিসেবে কৃষকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি