1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর সদর উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ এর টিউবওয়েল বিতরণ

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

জামালপুর সদর উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ এর টিউবওয়েল বিতরণ

 

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

নিরাপদ পানির অভাব দূরীকরণ ও জনস্বাস্থ্যের উন্নয়নে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে জামালপুর সদর উপজেলার ৬২টি দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী। তিনি তার বক্তব্যে বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি অবহেলিত মানুষের কল্যাণে যে উদ্যোগ নিয়ে কাজ করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশুদ্ধ পানির নিশ্চয়তা জনস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এ প্রকল্প গ্রামীণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদৎ হোসেন তিনি বলেন, দরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা আজ সময়ের সবচেয়ে বড় চাহিদা। এ উদ্যোগ শুধু একটি উন্নয়নমূলক কার্যক্রম নয়, বরং একটি মানবিক দায়বদ্ধতার প্রতিফলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিটি টিউবওয়েল স্থাপনসহ সুদৃশ্য প্লাটফর্ম তৈরি করে দিচ্ছি, যাতে উপকারভোগী পরিবারগুলো দীর্ঘমেয়াদে সুপেয় পানি ব্যবহার করতে পারে। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখব।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর, একাউন্টস এসিস্ট্যান্ট ম্যানেজার মাজহারুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় কেবল টিউবওয়েল বিতরণই নয়, বরং প্রতিটি টিউবওয়েল স্থাপন ও টেকসই ব্যবহারের জন্য সুদৃশ্য প্লাটফর্ম তৈরি করে দেয়া হবে। এর ফলে পানিবাহিত রোগ হ্রাস পাবে এবং সামগ্রিকভাবে স্বাস্থ্যকর জীবনযাপন সহজ হবে।

স্থানীয় উপকারভোগী পরিবারগুলো দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এ উদ্যোগকে জীবনের জন্য আশীর্বাদ বলে উল্লেখ করেন। তাদের মতে, নিরাপদ পানির অভাব দূর হলে দৈনন্দিন জীবনের কষ্ট অনেকটাই লাঘব হবে।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশব্যাপী শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, দারিদ্র বিমোচন কার্যক্রম, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী পুনর্বাসন, বিনামূল্যে ছানি অপারেশন, কুরবানির মাংস বিতরণ, জরুরি ত্রাণ সহায়তা, গৃহ নির্মাণ, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি