
জামালপুর সদর উপজেলায় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের আয়োজনে ১২ নং তিতপল্লা ইউনিয়নে উঠান বৈঠক
মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান’
রবিবার ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখ জামালপুর সদর উপজেলার ১২ নং তিতপল্লা ইউনিয়ন পরিষদ হল রুমে বেলা ১১.০০ ঘটিকায় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে ১২ নং তিতপল্ল্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ, আ.স. ম আতিকুর রহমান।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এস আই মো: কামাল হোসেন, এস আই মনজুরুল হক, এ এস আই আঃ মালেক সহ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।