1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জামালপুর সদর থানা কর্তৃক ওপেন হাউস ডে” সভায় ২নং শরিফপুর ইউনিয়নবাসীর সাথে এসপি’র মতবিনিময় সভা

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

জামালপুর সদর থানা কর্তৃক ওপেন হাউস ডে” সভায় ২নং শরিফপুর ইউনিয়নবাসীর সাথে এসপি’র মতবিনিময় সভা

 

মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:

জামালপুর সদর থানা কর্তৃক আয়োজিত “ওপেন হাউস ডে” সভায় ২নং শরিফপুর ইউনিয়নবাসীর সাথে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় মতবিনিময় করেন। বৃহস্পতিবার (০৬ মার্চ-২০২৫) বেলা ০২:৪৫ ঘটিকায় ০২ নং শরিফপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

সভায় সভাপতিত্ব করেন আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা।

ওপেন হাউস ডে- সভায় জামালপুর সদর উপজেলা’র ০২ নং শরিফপুর ইউনিয়নের সর্বোস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

৫ই আগস্টের পরবর্তী আইন-শৃংখলা নিয়ন্ত্রণ ও জোরদার করার লক্ষ্যে পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন কীভাবে আরো সুদৃঢ় করা যায় তারই ধারাবাহিকতায় পুলিশের সকল ইউনিট সর্বদাই বিট পুলিশং কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

শরিফপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ তারা সমাজে সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরেন। অপরাধ ভীতি, বিশৃঙ্খলা, অবক্ষয় এবং জীবনের মান উন্নয়ন জনিত সমস্যা সমাধানে সর্বাত্মক সেবা, ব্যক্তি কেন্দ্রিকতা এবং বিকেন্দ্রীভূত পুলিশিং এর সকল বিষয় উপস্থাপন করেন। মাদক, জোয়া, বাল্য বিবাহ, ইভটিজিং এবং সমাজ বিরোধী কার্যকলাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। সর্বপ্রকার সামাজিক অপরাধ নিরসনে সর্বাত্মক পুলিশের পাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ঐক্যমত প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের অভিযোগের ভিত্তিতে শরিফপুর ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা মাদক। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি, ডাকাতি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে সমাজের সচেতন মানুষের সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। গ্রাম পুলিশ যারা আছে, তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা, অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়।

একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। পুলিশ একটি বাহিনী অর্থাৎ কেউ যদি অন্যায় করে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই তাদের দায় সমস্ত পুলিশ বাহিনী নিবে না। কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। নিরীহ একটি মানুষ হয়রানি হোক তার সুযোগ নেই। আমার দরজা সবসময় খোলা, তার প্রতিকার আপনারা পাবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর, মোঃ নাজমুস সাকিব ওসি ডিবি-১, জামালপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্য বৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া ও গণমাধ্যম কর্মীর ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি