1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জানুয়ারি-২০২৬ অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা জানুয়ারি-২০২৬ অনুষ্ঠিত

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০:০০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি-২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক‌।

সভায় জেলা প্রশাসক জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আওতাধীন বিভিন্ন প্রকৌশলী এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দের নিকট থেকে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিদ্যমান সমস্যা, মতামত ও প্রস্তাবনা সম্পর্কে অবগত হন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ তাঁদের নিজ নিজ বিভাগের অগ্রগতি ও সমস্যাবলি সভায় উপস্থাপন করেন। গত সভার সিদ্ধান্ত অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড, জামালপুর; প্রাণিসম্পদ বিভাগ, জামালপুর; শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), জামালপুর; সড়ক ও জনপদ বিভাগ, জামালপুর এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, জামালপুর–এর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক মহোদয় নতুনভাবে চিহ্নিত সমস্যাসমূহের কার্যকর সমাধানে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এ লক্ষ্যে সাংবাদিকদের জাতীয় পরিচয়পত্র, ছবি, হালনাগাদ তথ্য, পিআইডি কার্ড- পরিচয়পত্র প্রস্তুত রাখার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন,‌ তিনি ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটকেন্দ্রগুলোর লাইটিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা সচল আছে কিনা তা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নির্বাচনকালীন পরিবেশ বজায় রাখতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের দায়িত্ব পালনে কেউ বাধা সৃষ্টি করলে বা কোনো ব্যক্তি মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সক্ষমতা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে ও সুন্দরভাবে পালন করতে হবে। তিনি প্রার্থীদের সাধুবাদ জানিয়ে বলেন, তাঁরা সুন্দরভাবে আচরণবিধি মেনে চলছেন। একই সঙ্গে তিনি নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সকলকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের নির্দেশনা প্রদান করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আপনারা জেলার সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরবেন এবং গণভোট সম্পর্কিত তথ্য প্রচার-প্রচারণায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। জামালপুরের উন্নয়ন ও দেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় জেলার সকল সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ, প্রকৌশলীগণসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি