1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

টাঙ্গাইলের সাতটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সাতটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
ঘোষিত প্রার্থীদের তালিকা অনুযায়ী—টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু, ভাইস চেয়ারম্যান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন, নির্বাহী কমিটির সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): রবিউল আউয়াল লাভলু, উপজেলা বিএনপির সদস্য, টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান

তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি