1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

তারেক রহমান জনগণের বন্ধু: এম রশিদুজ্জামান মিল্লাত

নিউজ ডেস্ক:
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

তারেক রহমান জনগণের বন্ধু: এম রশিদুজ্জামান মিল্লাত

 

নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি হলেন জনগণের বন্ধু। সব শ্রেণি-পেশার মানুষ যেন তাকে বন্ধুর মতো কাছে পায় সেজন্য দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তার অফিস তৈরি করা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই নয়াপল্টনে অফিস সাজানো হচ্ছে।

গতকাল গণমাধ্যমকে তিনি দলীয় কার্যালয়ের প্রস্তুতি সম্পর্কে জানান।

এ সময় তিনি আরও বলেন, দলীয় কার্যালয়টির লজিস্টিক, নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নের কাজ খুব দ্রুত হচ্ছে। এর অংশ হিসেবে সভাকক্ষ, মিডিয়া সেন্টার ও সাংগঠনিক দপ্তরে আধুনিক সরঞ্জাম স্থাপন করা হচ্ছে। নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে পর্যবেক্ষণ ক্যামেরা ও প্রবেশ নিয়ন্ত্রণব্যবস্থা।

কন্দ্রীয় কার্যালয়কে আরও সংগঠিত ও আধুনিক করা হচ্ছে, যাতে কেন্দ্র থেকে মাঠপর্যায়ের সঙ্গে যোগাযোগ ও কার্যক্রম পরিচালনা আরও কার্যকর হয়। সেই সঙ্গে সাধারণ জনগণ যেন সহজে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারে সে ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানান মিল্লাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি