1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

“যদি হয় সুষ্ঠু নির্বাচন, তবেই হবে দেশের টেকসই উন্নয়ন”—এই প্রত্যয়ে আজ সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, ইসলামপুর-এর আয়োজনে ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, মোহাম্মদ ইউসুপ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

সভায় সভাপতিত্ব করেন নাজমুল হুসাইন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ইসলামপুর।

সভায় মোঃ আনোয়ারুল হক, জেলা নির্বাচন অফিসার, জামালপুর ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা বিশেষ করে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে নির্বাচন ও গণভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যালটে সিল ও স্বাক্ষর প্রদান, স্বচ্ছ ও নির্ভুলভাবে ভোট গণনা, অংকে ও কথায় ফলাফল লিখে প্রতিটি কপি সতর্কতার সাথে রিভিশন, কেন্দ্রেই ফলাফল সম্পন্ন করে ঘোষণা ও টানিয়ে দেওয়া এবং পরবর্তীতে প্রিজাইডিং অফিসার কর্তৃক উপজেলা কন্ট্রোল রুমে ফলাফল জমা দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ৫ই আগস্ট পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার অন্যতম কারণ সুষ্ঠু নির্বাচন না হওয়া। আমরা উপরওয়ালার কাছে দায়বদ্ধ এবং আমাদের নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের নির্বাচনে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সমন্বয় থাকবে এবং কেউ যেন কোনোভাবেই দলীয় আনুগত্যের পরিচয় না দেয়। পবিত্র দায়িত্ব ঈমানদারির সাথে পালন করে দেশকে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

জামালপুরের জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, জনগণের মধ্যে ভোট ও নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ কমিটমেন্ট নিয়ে কাজ করবে। তিনি আরও জানান, প্রার্থীরা আচরণবিধি সম্পর্কে সচেতন রয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন, এবার সবাই মিলে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের অংশীদার হওয়া সম্ভব হবে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, ইসলামপুর এবং মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার, ইসলামপুর সার্কেলও বক্তব্য রাখেন।

সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং গণভোট সম্পর্কে প্রয়োজনীয় ধারণা প্রদান করেন। একই সঙ্গে সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর আগে পুলিশ সুপার ইসলামপুর থানার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করে বলেন, পেশাগত আচরণ ও বডি ল্যাংগুয়েজ ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র বহন ও প্রদর্শনের ক্ষেত্রেও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পরিচ্ছন্ন পোশাক, শৃঙ্খলা ও দায়িত্ববোধই একজন পুলিশ সদস্যের প্রকৃত পরিচয়। কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না এবং প্রত্যেককে শতভাগ দায়িত্ব পালন করতে হবে। ডিপার্টমেন্টের মান-সম্মান রক্ষা করা সবার দায়িত্ব এবং সামনে নির্বাচন কষ্টসাধ্য হলেও আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টায় সফল করা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি