
নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলামের সাথে পুলিশ সুপার জামালপুর এর সৌজন্য সাক্ষাৎ
মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
মঙ্গলবার (০৬ মে) জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় নবনিযুক্ত সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা পরস্পর কুশল ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন(সদর সার্কেল), জামালপুর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয়গণ, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আবুল হোসেন, মোঃ নাজমুস সাকিব ওসি ডিবি-১, জামালপুর।