1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

নবাগত জেলা প্রশাসক ইউসুপ আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নবাগত জেলা প্রশাসক ইউসুপ আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

জামালপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সাথে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, “জামালপুরকে একটি সেবা-সংগঠিত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। জনসেবার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি,অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক, জেলা তথ্য কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, জনদুর্ভোগ কমানো, সেবার মান বাড়ানো, পরিবেশ-সংরক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা, অনিয়ম ও উন্নয়ন-সঙ্কট তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার নির্দেশ দেন।

এসময় মানবজমিন পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত সাংবাদিক মিলনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, প্রশাসন ও গণমাধ্যমের যৌথ প্রচেষ্টায় জামালপুর জেলা আরও এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি