1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

নান্দাইলে অবঃ মেজর জেনারেল আনোয়ারুল মোমেন এ আস্থা

মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট করা হয়েছে শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

নান্দাইলে অব: মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে

 

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। নান্দাইলের সাধারণ জনগণ থেকে শুরু করে তরুণ সমাজ—সবাই তাকে “মাটি ও মানুষের নেতা” হিসেবে উল্লেখ করছেন।

সম্প্রতি তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। তার এই গণসংযোগে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোয়ারুল মোমেন শুধু নান্দাইলের গর্ব নন, বৃহত্তর ময়মনসিংহ বিভাগেরও এক উজ্জ্বল মুখ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন।

স্থানীয় জনগণের মতে, “তিনি যেভাবে মানুষের সঙ্গে মিশে যান, সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার খোঁজখবর নেন—এমন উদাহরণ আর কোনো নেতার ক্ষেত্রে দেখা যায়নি।”

নান্দাইলের মানুষের একটাই প্রত্যাশা—তাদের প্রিয় নেতা, জননেতা মেজর জেনারেল আনোয়ারুল মোমেন (অব:) যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসন থেকে এমপি প্রার্থী হন। জনগণের দৃঢ় বিশ্বাস, তার নেতৃত্বেই নান্দাইল উন্নয়ন, ঐক্য ও অগ্রগতির নতুন দিগন্তে পৌঁছাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি