1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত জামালপুরে ৫০ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে ‘আন্তর্জাতিক শিশুকন্যা দিবস’ পালিত জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস: ব্র্যাকের সহযোগিতায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা নিজ অর্থায়নে কাঠের সেতু বানিয়ে স্বস্তি দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, ‎হারানো মা কে ফিরে পেলেন সন্তানেরা, ফিরে গেলেন তার আপন গৃহে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে সমাবেশ

পুলিশ সদস্য তো প্রানহীন নয় মানুষ বটে,এমন নির্মম মৃত্যু কাম্য নয়

লাইভ নিউজ বিডি২৪ ডেক্স-
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫২৫ বার পড়া হয়েছে

পুলিশ সদস্য তো প্রানহীন নয় মানুষ বটে,এমন নির্মম মৃত্যু কাম্য নয়

 

লাইভ নিউজ বিডি২৪ ডেক্স-

দিনটি ২৮ অক্টোবর শনিবার জ্বরে গেলো এক পুলিশ সদস্যের প্রান, কে জান তো হয় তো এটাই তার শেষ দিন, পুলিশ সদস্য তার নিজেরও জিবন আছে মা আছে বাবা আছে স্ত্রী সন্তান সবাই পথ চেয়ে বাসায় ফিরবে বাবা সন্তান রা অপেক্ষায় সেই ফিরলেন লাশ হয়ে..

পুলিশের যে সদস্য বাসা থেকে বের হওয়ার সময় তার স্ত্রী আর সন্তানকে বলে এসেছিলেন তোমরা থাকো আমি ডিউটি শেষ করে আসবো, যে মা আশায় বসে আছেন তার সন্তান পুলিশের চাকরি করছে একদিন বাসায় ফিরে আমাকে মা মা বলে ডাকবে আমার জন্য কত জিনিসই না নিয়ে আসবে, যে বাবা অনেক আশায় তার ছেলেকে চাকরিতে পাঠিয়েছেন তিনি আশায় বসে আছেন বেতন পেয়ে তার ছেলে তাকে কিছু টাকা পাঠাবেন তার সংসার চালাতে তিনি একটু স্বস্তি পাবেন, যে ভাই তার পুলিশ ভাইয়ের জন্য বসে আছে সে আর তার ভাইয়ের মুখে ভাই ডাক শুনতে পাবে না, তিনি আর পৃথিবীতে নেই তাই তিনি আর ঘরে ফিরবেন না তিনি প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করে সড়কে পড়ে আছেন৷ যারা পুলিশকে টার্গেট করে এমন নেককার জন্য ঘটনা ঘটায় তারা কি পারবে একটি প্রাণ ফিরিয়ে দিতে তারা কি পারবে যে মায়ের কোলে তিনি জন্মেছেন সে মায়ের কোলে তাকে ফিরিয়ে দিতে৷ রুটি রুজির প্রশ্নে আপনার মতই একজন মানুষ থেকে একজন পুলিশের চাকরি কে বেছে নেয়, তারপর থেকে শ্রেণীবিভাজন শুরু৷ পুলিশ আর মানুষ যেন দুই গ্রহের প্রাণী৷ একজন পুলিশের সরকারি দায়িত্ব পালন চাকরির অংশ৷ দায়িত্ব পালন না করলে তার বেতন রেশন পাবার হক থাকে না৷ এসব জানা সত্ত্বেও পুলিশকে প্রতিপক্ষ প্রতিপন্ন করে তাকে টার্গেট করে জিঘাংসা-চরিতার্থ করার এ সংস্কৃতি আপনার মনের মধ্যে পুশে রেখেছেন৷ তারপর একের পর এক তা ঘটে চলেছে৷ যে মানুষটিকে মেরে রাস্তায় ফেলে রাখলেন ভাবলেন না সেও এক মায়ের সন্তান এক বাবার ছেলে এক স্ত্রীর স্বামী এক মেয়ের বাবা এক ভাইয়ের ভাই৷ এই পুলিশই বিপদে আপদে আপনার পাশে থাকতে আপনার জান মাল রক্ষার জন্য নিজের প্রাণকে তুচ্ছ করে ঝাঁপিয়ে পড়ে, অথচ এই পুলিশকে শত্রু প্রতিপন্ন করে আপনি যে কাজ ঘটালেন তাতে আপনার বিবেক আপনাকে কি দংশন করছে না? বিবেকের আদালতে আপনাকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে৷ আপনাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি